প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া চলার সময় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। গতকাল উপজেলার নিঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০ জন মানুষের হাতে কম্বল ও ৫০ জনের হাতে সোয়েটার তুলে দেওয়া হয়। ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোশফেকুর রহমানের নির্দেশনায় ও ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে বিভিন্ন এলাকার প্রায় পাঁচ হাজার মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।