প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে গতকাল শুক্রবার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলার ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুকভিত্তিক সংগঠন জেলা পুলিশের সহযোগিতায় চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে ১০০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সোনিয়া পারভিন, চাতলপাড় ইউপির চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, ইউপির সদস্য বিনয় রায়, চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান।