শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত শনিবার দুপুরে স্থানীয় যুবসমাজের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়। উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের বারাদী ফুটবল মাঠে মোট ১৫০ জন শীতার্তকে কম্বল দেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান। স্থানীয় মো. সাহেব আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইজাজুল হক, শালমারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার পাল, মো. আলম মল্লিক, মো. শামসুল হক মাতুব্বর, হাজি লাল চাঁদ ফকির প্রমুখ।