শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার ব্যাংক ভুলতা শাখার উদ্যোগে দুই শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার গোলাকান্দাইল এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন প্রিমিয়ার ব্যাংক ভুলতা শাখার ব্যবস্থাপক মাসুদ আলম খান। এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আবদুল আলীম, ব্যবসায়ী মুকসুদুল আলম, আবদুর রহমান, আযাহার ভুইয়া, জমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।