শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমঝুপি গ্রামে গতকাল শুক্রবার বিকেলে অসহায়-দুস্থ চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ‘মানবতার প্রাণ’ নামে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের একটি সংগঠন ‘এবার উষ্ণ করব প্রতিটি ঘর’ স্লোগান নিয়ে এ শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। এ উপলক্ষে ওই গ্রামে মহাতাব উদ্দিনের সভাপতিত্বে এক সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মারুফ রহমান।