প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে সেনাবাহিনীর উদ্যোগে দুই শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে সোনাইমুড়ী ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৩ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু নাছের মো. ইলিয়াছ, নোয়াখালী ক্যাম্পের দায়িত্বে থাকা লে. কর্নেল মো. রাব্বি আহসান, সোনাইমুড়ীর ইউএনও রহিমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবুল বাবু প্রমুখ। নোয়াখালী অফিস।