প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সদর ও ভোলাহাট উপজেলার শীতার্ত মানুষের মধ্যে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেছে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল রোববার বিকেলে ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্ত ফাঁড়িতে তিন শতাধিক গরিব মানুষের মধ্যে এই কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ, ওসি মহসীন আলী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের, চানশিকারী ক্যাম্প কমান্ডার সুবেদার বেলায়েত হোসেন, চামুশা বিওপির কমান্ডার নায়েক সুবেদার সিরাজ, ভোলাহাট স্পেশাল বিওপির কমান্ডার নায়েক সুবেদার আবদুর রহমান, পোলাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আলী নেওয়াজ প্রমুখ।