শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ৮০০ কম্বল বিতরণ করা হয়েছে। বীকন ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে গতকাল সোমবার এসব কম্বল দেওয়া হয়। উপজেলার বড়বালা ইউনিয়নে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক জিম্মা হুসাইন ও রেজাউল করিম, বীকন ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মিনা বুলবুল হোসেন ও স্থানীয় বড়বালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী।