শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অসহায় দরিদ্র ১০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বাহেরচর আশ্রয়ণ প্রকল্পের সামনে দুস্থ পরিবারগুলোর মধ্যে এই কম্বল বিতরণ করেন। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদার বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এইচ এম জাকির হোসাইনের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য শীতবস্ত্র হিসেবে এই কম্বলগুলো পাঠানো হয়েছে।