শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক হাজার হতদরিদ্র ব্যক্তির মাঝে গতকাল বুধবার দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে। বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজারে অধ্যাপক আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় নাটোরের পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা কোহেলী কুদ্দুস, সভাপতি অধ্যক্ষ মোক্তাদিরুল ইসলাম ও সম্পাদক মিল্টন উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, শিক্ষক শওকতরানা লাবু, রেজাউল করিম প্রমুখ ছিলেন। ছয়টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার তালিকাভুক্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি