প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ধশত শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান, জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, রাজবাড়ী পৌর জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চাঁদ প্রমুখ উপস্থিত ছিলেন।