শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনের ব্যক্তিগত উদ্যোগে সিলেটে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নগরের জিন্দাবাজারে প্রতিবন্ধীদের পুনর্বাসন ও অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা ‘গ্রিন ডিজঅ্যাবলড ফাউন্ডেশন’ (ডিজিএফ)-এর কার্যালয়ে গতকাল শনিবার সকালে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তির মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়। বিতরণ করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ। ডিজিএফের চেয়ারম্যান কবির আহমদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য কমিউনিটি নেতা ফারুক আহমদ, ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার অনুপ কান্তি দাস, এবি ব্যাংকের অপারেশন ম্যানেজার নাজমা খাতুন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক জহির চৌধুরী বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট