প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক দুস্থ ও গরিব শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইয়ুথ অব হিউম্যানিটি নামের একটি সংগঠন। জানা গেছে, গত দুই দিনে উপজেলার রোহিতপুর উচ্চবিদ্যালয়, ইস্পাহানি ডিগ্রি কলেজ, হজরতপুর উচ্চবিদ্যালয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুস্থ ও গরিব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহের আলী। ইয়ুথ অব হিউম্যানিটির আহ্বায়ক সজল খান বলেন, ভবিষ্যতে তাঁদের সংগঠনের পক্ষ থেকে গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি