শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার হতদরিদ্র, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সুজন নওগাঁ জেলা কমিটির উদ্যোগে ও নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহযোগিতায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বুধবার দুপুরে রানীনগর প্রেসক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহমুদুন নবী। এ সময় উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, মনোয়ার হোসেন, রিফাত হোসেন, আবুল বাশার প্রমুখ।