শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট শাখার উদ্যোগে নাঙ্গলকোটের রামেরবাগ বেগম আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে গতকাল শনিবার শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ পরিচালনা কমিটির সদস্য সাজেদুল হক। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মিতা সফিনাজ। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা