শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীরা দরিদ্র শীতার্ত ৩০০ জনকে শীতবস্ত্র (কম্বল) দিয়েছেন। গতকাল বুধবার শহরের মোল্লা প্লাজা সংলগ্ন স্থানে ওই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে ২০০১ থেকে ২০১৩ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়।