প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গতকাল শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিদ্যালয়টির মাঠে গতকাল সকালে ৫০০ জনকে এসব শীতবস্ত্র দেয় ঢাকা উত্তরা লায়ন্স ক্লাব ও হেলথ ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম, সংগঠক মো. মোসাদ্দেকুর রহমান, প্রতিষ্ঠাকালীন সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, কোষাধ্যক্ষ এনামুল হক, সদস্য ইমরানুল ইসলাম ও হেলথ ক্লাবের সদস্য ফয়েজ উল্ল্যাহ। শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ অন্য শিক্ষকেরা।