শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রায় চার হাজার দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে থানা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণ্ডল গ্রুপের চেয়ারম্যান স্থানীয় সাংসদ আবদুল মজিদ মণ্ডল। থানা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আজগর আলী, আবদুল মমিন মণ্ডল, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী, আওয়ামী লীগ নেতা হাতেম আলী, এ বি এম শামীম হক, শওকত আলী, মেহেদী হাসান প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি