শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড গোয়ালাবাজার শাখার উদ্যোগে গতকাল সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় দরিদ্র ১০০ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এ সময় এক সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক এ কে রেজা আহমেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। সভায় ব্যাংকের গ্রাহক আবদুল মতিন চৌধুরী, হাবীব আলী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফয়জুল ইসলাম, ব্যবসায়ী শাহাব উদ্দিন শিকদার, মো. আবদুল্লাহ, কাপ্তান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট প্রতিনিধি