শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩০ জন এতিম শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বায়তুশশরফ কমপ্লেক্স মাঠে ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে শীতবস্ত্র তুলে দেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। তিনি বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক। এস আলম গ্রুপ ও আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এসব কম্বল সরবরাহ করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের প্রতিনিধি নাজিম উদ্দিন, আল আরাফাহ ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা ব্যবস্থাপক মো. ফখরুল আলম ভুঁইয়া, মুক্তিযোদ্ধা এস এম কামাল প্রমুখ।