প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ৫৫ জন চা-শ্রমিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার রশিদাবাদ চা-বাগানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। রশিদাবাদ চা-বাগানের মণ্ডপ টিলায় শীতবস্ত্র বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সোসাইটির সভাপতি সুজিত চন্দ্র নাথ।