শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া বন্ধুসভার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে কুলাউড়া পৌর শহরের একটি রেস্তোরাঁয় বন্ধুসভার সভাপতি তকলিফুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্বের অনুষ্ঠানে বক্তব্য দেন গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা এ এফ এম ফৌজি চৌধুরী, হেমন্ত চন্দ্র পাল, মাহবুব হোসাইন প্রমুখ। পরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফল ড্র হয়। দ্বিতীয় পর্বে ১০টি দুস্থ পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সাবেক সভাপতি শহীদুল ইসলাম।