প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে গত শনিবার ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়াত সাংবাদিক এ কে এম শফিক উল্যা সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব কম্বল দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।