প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল সোমবার সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ৯৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও সৈয়দা নুর মহল আশরাফী প্রধান অতিথি ছিলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ আহম্মদ খান, নারী ভাইস চেয়ারম্যান শাহীনূর আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে ওই প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ভাতা হিসেবে ৫ লাখ ১৯ হাজার টাকা তুলে দেওয়া হয়।