শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার ওই দুই উপজেলার বিভিন্ন গ্রামের মোট এক হাজার মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার জুয়েল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান তৈয়ব আহম্মেদ প্রমুখ।