শীতবস্ত্র বিতরণ করলেন এন্ড্রু কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওস্তাদ আবদুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের পক্ষে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর গতকাল রোববার রাজশাহীর তানোর উপজেলার ক্ষুদ্র জাতিসত্তার প্রায় ২০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলার মুণ্ডামালা পৌর এলাকার শিমুলতলী গ্রামে গতকাল ওই স্মৃতি সংসদের সদস্যরা উপস্থিত হলে গ্রামের নারী-পুরুষ মাদল বাজিয়ে নেচেগেয়ে তাঁদের অভ্যর্থনা জানান।
এরপর সংসদের সভাপতি এন্ড্রু কিশোর উপস্থিত শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
গ্রামের শ্রীমাতি হিমব্রম জানান, সবাই কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের নাম শুনেছেন, গান শুনেছেন, কিন্তু কেউ তাঁকে দেখেননি। এ জন্য তাঁকে পেয়ে সবাই খুব খুশি হয়েছেন। তাঁর সৌজন্যেই নাচগানের আয়োজন করা হয়। এ সময় সংসদের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মইনুল ইসলাম, সহসভাপতি কাজী মন্টু, সাবিনা আঞ্জুম, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।