শীতবস্ত্র বিতরণ সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আন্দনময়ী প্রাঙ্গণে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে গত শুক্রবার শীতবস্ত্র বিতরণ সপ্তাহের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন সাংবাদিক শ্যামল কান্তি নাগ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশচন্দ্র রায়, বিচারপতি গোর গোপাল সাহা প্রমুখ। অতিথিরা পরে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সমাপনী বক্তব্যে জাগো হিন্দু পরিষদের সভাপতি রঞ্জিত চন্দ্র দাস সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি