শীতলক্ষ্যা তীরের ১০টি ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে টানবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম অালো
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে টানবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম অালো

শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ১০টি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল রোববার এ অভিযান চালায়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ২০১৩ সালে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের দক্ষিণ পাশ থেকে নিতাইগঞ্জ খাল ঘাট পর্যন্ত প্রায় পৌনে তিন কিলোমিটার হাঁটার রাস্তার নির্মাণকাজ শেষ হয়। এরপর সৌন্দর্য বর্ধনের জন্য নেওয়া হয় নানামুখী পদক্ষেপ। নদীর পাড় দিয়ে চলাচলের সময় বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা করা হয়। এদিকে শহরের টানবাজার এলাকায় হাঁটার রাস্তাটির পাশেই নদীর সীমানায় অন্তত ১০টি বহুতল ভবনের বর্ধিতাংশ ছিল। দুপুর ১২টা থেকে টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে বিআইডব্লিউটিএ এক্সকাভেটরের সাহায্যে ওই ভবনগুলোর বর্ধিতাংশ উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে আরিফ উদ্দিনসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন উপপরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিম রেজাসহ সদর মডেল থানা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।