শীতলক্ষ্যা তীরের ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এ অভিযান চালায়।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ। তিনি জানান, সকালের দিকে কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকার সেন্ট্রাল ফেরিঘাটের উত্তর ও দক্ষিণ পাশ থেকে অভিযান শুরু হয়। গতকাল মোট ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর মধ্যে ছিল আধাপাকা টিনশেড বিল্ডিং, টিনের ঘর ও টং দোকান। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর কবির জানান, দুটি জাহাজ নিয়ে শতাধিক শ্রমিক এই অভিযানে অংশ নেয়।