শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ১ নং খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (২৫) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ।