শীতলক্ষ্যা থেকে নটর ডেম কলেজ ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিখোঁজ কলেজছাত্র রাকিবুল ইসলামের (১৭) লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।

রাকিবুল রাজধানীর নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ত। রাকিবুলের বাবা ফতুল্লার কোতালেরবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, রাকিবুল গত বুধবার তারাবির নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।