শীতলক্ষ্যা থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলা নৌ-ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আহসানউল্লাহ জানান, গতকাল সকালে নদীতে এক যুবকের (২৪) লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিন-চার দিন আগে ওই যুবককে হত্যার পর তাঁর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের অনেকাংশে পচন ধরেছে।