শীতলক্ষ্যা দখলমুক্ত করার দাবিতে বাপার নৌ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী দূষণ রোধ ও দখলমুক্ত করার দাবিতে গতকাল শনিবার নৌকাবন্ধন ও নৌ অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার এক নম্বর খেয়াঘাটে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলে। নারায়ণগঞ্জের পাঁচটি পরিবেশবাদী সংগঠনসহ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। খেয়াঘাটের মাঝিরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেন। এ সময় নদীতে নৌযান চলাচল বন্ধ থাকে।
নারায়ণগঞ্জ জেলা বাপার সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে ওই কর্মসূচিতে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ।