শীতলক্ষ্যা দূষণের দায়ে শাহ ডাইংকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা শীতলক্ষ্যা নদীতে তরল বর্জ্য ফেলে দূষণের দায়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ডাইং (রং) কারখানার কাছ থেকে ৪০ লাখ টাকা্রজরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী গত সোমবার ‘শাহ ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড’ নামের কারখানাকে ৬৫ লাখ টাকা দণ্ড প্রদান করেন।