শীতলক্ষ্যা দূষণের দায়ে ৩৯ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে দুটি কারখানাকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চাদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন।পরিবেশ অধিদপ্তর জানায়, রূপগঞ্জের বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইটিপি বন্ধ রেখে দূষিত বর্জ্য নির্গমন এবং রকি টেক্সটাইল লিমিটেডের ইটিপি ছাড়াই তরল বর্জ্য নির্গমনের ঘটনা ধরা পড়ে। পরিবেশগত ছাড়পত্র না নিয়ে দুটি কারখানাই বেপরোয়াভাবে শীতলক্ষ্যা দূষণ করে চলছে। এ ঘটনা প্রমাণিত হলে পরিবেশ অধিদপ্তর বেনেটেক্সকে ১৯ লাখ ৭৬ হাজার ও রকি টেক্সটাইলকে ১৯ লাখ ৫০ হাজারসহ মোট ৩৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে ইটিপি ত্রুটিমুক্ত/স্থাপন না করা পর্যন্ত ডায়িং অংশের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পালনে ব্যর্থ হলে মালিকদের গ্রেপ্তার ও কারখানা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।মোহামঞ্চাদ মুনীর চৌধুরী বলেন, কয়েকজন শিল্পোদ্যোক্তা অতি মুনাফার লোভে নির্বিচারে পরিবেশ ধ্বংস করছেন। তাঁদের এ ধ্বংসাত্মক আচরণে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর অস্তিত্ব বিলুপ্তপ্রায়। ব্যবসায়িক অনৈতিকতা থেকে এসব উদ্যোক্তাকে বেরিয়ে আসতে হবে।