শীতলক্ষ্যা নদী থেকে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ওই দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর। এক ব্যক্তির পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। অপর ব্যক্তির পরনে ছিল নিরাপত্তারক্ষীর পোশাক। নিহত ব্যক্তিদের হাত-পা বাঁধা ছিল। এ ছাড়া তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুজনকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ বস্তায় ভরে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।