শীতলক্ষ্যা নদীতে গোসলের সময় স্কুলছাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে গতকাল বুধবার দুপুরে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিমু আক্তার (১৪) কালীগঞ্জ উপজেলার ভাদার্তি দক্ষিণপাড়া গ্রামের সাদেক মিয়ার মেয়ে। সে উপজেলার মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী ও ছাত্রীর পরিবার জানায়, কালীগঞ্জের মসলিন কটন কারখানার পাশে শীতলক্ষ্যা নদীর ঘাটে গতকাল দুপুরে মায়ের সঙ্গে কাপড় ধুচ্ছিল শিমু। একপর্যায়ে গোসল করতে সে নদীতে ঝাঁপ দেয়। গোসল করা অবস্থায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।