শীতলক্ষ্যা নদীতে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় কাঁচপুর ল্যান্ডিং স্টেশনে জাহাজ থেকে গমের বস্তা খালাস করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে রবিউল ইসলাম (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল ১০টায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলাম জাহাজ থেকে গমের বস্তা খালাস করার সময় পা পিছলে সিঁড়ি থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। পরে সহকর্মীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পানি থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।