শীতলক্ষ্যা নদীর দুই একর তীর বালু ফেলে ভরাট
শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ নদীবন্দরের পূর্ব অংশে দুই একর মূল্যবান তীরভূমি অবৈধভাবে বালু ফেলে ভরাট করে ফেলা হয়েছে। প্রশাসকের নাকের ডগায় আট মাস ধরে এই ভরাট ও দখলের প্রক্রিয়া সম্পন্ন করা্র হলেও রহস্যজনক কারণে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।সরেজমিনে দেখা যায়, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের বিপরীতে বন্দর উপজেলার সেন্ট্রাল খেয়াঘাটের কাছে রূপালী আবাসিক এলাকার সামনে শীতলক্ষ্যা নদীর বিস্তীর্ণ ফোরশোর (তীরভূমি) ড্রেজার লাগিয়ে বালু ফেলে গত আট মাসে ভরাট করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, হাবিবুর রহমান নামের এক প্রভাবশালী ব্যক্তি (পিতা: মৃত আবদুস সালাম মুন্সী, বাসা এইচ এম সেন রোড, জামাইপাড়া প্রাইমারি স্কুলের পাশে) এখানে বালু ফেলে নদী ভরাট করেছেন। এখানে প্রতি শতাংশ জমির বর্তমান মূল্য আনুমানিক ২০ লাখ টাকা। হাবিবুর রহমান দখল করেছেন দুই একর। সেই হিসাবে দখল করা ভূমির বর্তমান বাজারমূল্য ৪০ কোটি টাকা। হাবিবুর রহমান এলাকায় নারায়ণগঞ্জের প্রভাবশালী এক এমপির আশীর্বাদপুষ্ট হিসেবে পরিচিত।খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালের ২৫ জুন হাইকোর্ট সিএস ও আরএস জরিপের ভিত্তিতে ঢাকার চারপাশে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর প্রকৃত সীমানা নির্ধারণ, সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর পরিবেশ ও তীর রক্ষায় ওয়াকওয়ে নির্মাণ, বনায়নসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুসারে নদীর সীমানা নির্ধারণ করতে হবে সিএস এবং আরএস জরিপ অনুসারে। তা ছাড়া সরকার আইন প্রণয়ন করে বিআইডব্লিউটিএকে হেফাজতকারী হিসেবে ঢাকার চারপাশের চারটি নদীর ৫৬ কিলোমিটার সীমানা নির্ধারণ করে দিয়েছে। বন্দর আইন অনুুযায়ী এই ৫৬ কিলোমিটারের মধ্যে নদীর ভরা মৌসুমে (ভরা বর্ষার প্রান্তসীমা বা ফোরশোর) প্রান্তসীমা থেকে ৫০ গজের মধ্যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রকার স্থাপনা নির্মাণ ও ব্যবহার নিষিদ্ধ। আবার ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী নদীর ভরা মৌসুমে ৫০ মিটার পর্যন্ত ভূমি ব্যবহার ও প্রকৃতি পরিবর্তন রাজউক কর্তৃক অনুমোদন সাপেক্ষে সংরক্ষিত এবং কোনো ধরনের কাঠামো নির্মাণ বিশেষ সরকারি পূর্বানুমতি ছাড়া অবৈধ।বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ্রনদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম জানান, অবৈধ দখলদার হাবিবুর রহমানকে ২০০৯ সালের ৫ ডিসেম্বর্র প্রথম নোটিশ দেওয়া হয় নদীর তীরভূমি দখল না করার জন্য। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জরিপ দল ও আনসার সদস্যদের নিয়ে নদীর তীরভূমি পরিমাপ করতে গেলে দখলদারের লোকজন তাঁদের বাধা দেয়। তাঁদের ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। গত বর্ষা মৌসুমে রূপালী আবাসিক এলাকার সামনের তীরভূমি ছিল পানির নিচে। এ বছরের্র ভরা বর্ষায় বালু ফেলে তা দখল করে ভরাট করে ফেলা হয়েছে। বিআইডব্লিউটিএ যখন হাবিবুর রহমানক্রে প্রথমবারের মতো নোটিশ দেয়, তখন তিনি ১৩৪ শতাংশ তীরভূমি দখল করেছিলেন। এখন তাঁর দখলে রয়েছে প্রায় দুই একর মূল্যবান তীরভূমি। সিএস জরিপ অনুযায়ী উক্ত তীরভূমি সরকারের খাস খতিয়ানভুক্ত। হাবিবুর রহমান বন্দর আইনের লঙ্ঘন করে তীরভূমি ভরাট করে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, যা অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধিত ২০০৫) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তা ছাড়া হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নদীর তীরভূমি দখল সম্পূর্ণ অবৈধ। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।বন্দরের সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরকারি অফিস খুললে সরকারি খাসজমি কেউ অবৈধভাবে দখল করেছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।