শীতলক্ষ্যায় ট্রলারডুবি, সাঁতরে তিরে উঠলেন যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় আজ রোববার বিকেলে যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। ট্রলার ডুবে গেলেও যাত্রীরা সবাই সাঁতরে পাড়ে উঠেছেন। যাত্রীরা প্রাণ-আরএফএল গ্রুপের একটি কারখানার শ্রমিক।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর অপর প্রান্তে নরসিংদীর পলাশ এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি কারখানা রয়েছে। ওই কারখানা ছুটির পর বিকেল চারটার দিকে একটি ট্রলারে ৩০ জন যাত্রী নিয়ে কালীগঞ্জ সদরে আসছিল। ট্রলারের যাত্রীরা সবাই প্রাণের কারখানার শ্রমিক। ট্রলারটি নদীর মাঝে এসে ডুবে যায়। এ সময়ে শ্রমিকেরা সবাই সাঁতরে নদীর তিরে ওঠেন।
প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপক আলীর হোসেন প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানের ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তবে শ্রমিকেরা সবাই সাতরে নদীর তিরে উঠে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়ভাবে উদ্ধার কাজ চলছে। যাত্রীরা সাতরে উঠেছেন।