শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল রোববার সকাল থেকে শীতলক্ষ্যার পূর্ব পাড়ে নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাটসংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর কর্মকর্তা জহিরুল ইসলাম। উচ্ছেদ অভিযানে বিপুলসংখ্যক পুলিশ ও উচ্ছেদকর্মী অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার জানান, অন্তত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন ইট ও বালু ব্যবসায়ী এবং মাটির ঘরের বাসিন্দাদের তাঁদের মালামাল দুদিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।