শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার শহরের বরফকল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ সময় উচ্ছেদ করা হয়েছে শীতলক্ষ্যা নদীর তীরের প্রায় এক একর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা আলপনা ডাইং। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। এ সময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ-বন্দর উপপরিচালক আলমগীর কবির, দেড় শতাধিক শ্রমিক হামার, হাতুড়ি ও শাবল দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলে। উচ্ছেদ অভিযানকালে নিরাপত্তার জন্য নদীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।আলমগীর কবির জানান, শহরের বরফকল এলাকায় আলপনা ডাইং শীতলক্ষ্যা নদীর তীরের ২২০ ফুট ও ১৫৮ ফুট জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। আলপনা ডাইংয়ের মালিক আওলাদ হোসেন। পুরো কারখানাই অবৈধভাবে নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। একটি অবৈধ স্থাপনা ভাঙতেই সারা দিন লেগে গেছে।