শীতলক্ষ্যায় কাঁঠাল বোঝাই ট্রলারডুবি ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গতকাল শনিবার কার্গোর ধাক্কায় কাঁঠালবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, গাজীপুর থেকে কাঁঠাল কিনে ছয়জন ব্যবসায়ী ট্রলারে করে মাদারীপুর যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের গোদনাইল বিপিসির জ্বালানি তেলের ডিপোঘাট এলাকায় পেছন থেকে একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ছয়জন ব্যবসায়ীর মধ্যে মো. বোরহান, হারুন মিয়া, কামরুল ইসলাম, কালা চান ও হূদয় মিয়া সাঁতরে তীরে এলেও হাবিবুর রহমান নিখোঁজ রয়েছেন। তাঁদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার মৌলভীবাজারে। খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ব্যবসায়ী মো. বোরহান জানান, ট্রলার ডোবার সময় কেবিনে হাবিবুর রহমান ঘুমিয়ে ছিলেন।