শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় গতকাল শুক্রবার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে হূদয় হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শহরের তল্লা সুপারীবাগ এলাকার আবদুস সালাম মিয়ার ছেলে হূদয় শহরের খানপুর বার একাডেমী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। জানা গেছে, সকাল নয়টার দিকে এলাকার বন্ধুদের নিয়ে হূদয় শহরের এম সার্কাস এলাকায় নদীসংলগ্ন মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে বেলা ১১টার দিকে তারা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অন্য বন্ধুরা দেখে যে হূদয় তাদের সঙ্গে নেই। পরে অনেক খোঁজ করেও তাকে না পেয়ে হূদয়ের পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এসেও সন্ধান পেতে ব্যর্থ হয়। হাজীগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিলে ডুবুরিরা এসে হূদয়ের সন্ধানে নদীতে নামে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর নদীর তলদেশ থেকে হূদয়ের লাশ উদ্ধার করে ডুবুরির দল।হূদয়ের বন্ধুরা জানিয়েছে, হূদয় সাঁতার জানত না। অনেক বারণ করার পরও সে নদীতে গোসল করতে নামে।ডুবুরিরা জানিয়েছে, বর্তমানে শীতলক্ষ্যা নদীর পানি বেশি এবং প্রচণ্ড স্রোত।