শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো উপজেলার বেলদী নামাপাড়া এলাকার মাসকুর মিয়ার মেয়ে ও স্থানীয় বেলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মাকসুদা আক্তার (৯), তার ছোট বোন দ্বিতীয় শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার (৭) এবং মাসকুর মিয়ার ভাই হাফিজ উদ্দিনের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১০)।
রূপগঞ্জ থানার কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মাকসুদা আক্তার, মারিয়া আক্তার ও হাবিবা আক্তার গোসল করতে শীতলক্ষ্যা নদীতে যায়। এরপর তারা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পরপর তিন শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা।