শীতলক্ষ্যায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দ​েরর রূপালী এলাকায় গতকাল শনিবার সকালে শীতলক্ষ্যায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজ্জাদ (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সাজ্জাদ বন্দরের জামাইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

সাজ্জাদের বন্ধু রিফাত জানান, বেলা ১১টায় তাঁরা তিন বন্ধু নদীতে গোসল করতে যান। তিন বন্ধুর মধ্যে সাজ্জাদ সাঁতার জানতেন না। তাঁদের সঙ্গে লাইফ জ্যাকেট ছিল। লাইফ জ্যাকেট না পরেই গোসল করতে নদীতে নামেন তাঁরা। এ সময় সাজ্জাদ স্রোতের টানে পানিতে তলিয়ে যান। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল বেলা দুইটায় সাজ্জাদের লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।