শীতলক্ষ্যায় নৌযানে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌযানে চাঁদাবাজিকালে চারজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী মোহনায় বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মজিবুর রহমানের ছেলে মিন্টু মিয়া (২০), একই উপজেলার চালাকের চর এলাকার ফজলুল হকের ছেলে রাজু আহম্মেদ (২৩), মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ ইসলামপুর এলাকার খোকা মিয়ার ছেলে জুয়েল (২৯) ও নজরুল ইসলাম।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ জানান, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় চলাচলরত বিভিন্ন নৌযান আটকিয়ে এবং শ্রমিকদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকাপয়সা নিয়ে যায় একটি চক্র। চক্রটি দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীতে চাঁদাবাজি করে আসছিল।