শীতলক্ষ্যায় পাঁচটি বালুবাহী ট্রলার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীতে রাতে চলাচলের অভিযোগে বিআইডব্লিউটিএ অভিযান চালিয়ে পাঁচটি বালুবাহী ট্রলার আটক করেছে। এর মধ্যে মুচলেকা নিয়ে তিনটি ট্রলার ছেড়ে দেওয়া হলেও ফিটনেস সনদ না থাকার অভিযোগে দুটি ট্রলার নৌপুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গত শনিবার রাতে শহরের ৫ নম্বর বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম জানান, রাতে বালুবাহী ট্রলার চলাচল নিষিদ্ধ। কারণ, বালুবাহী ট্রলার চলাচলের কারণে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। প্রশাসনের নির্দেশ অমান্য করে ট্রলার চালানোর দায়ে পাঁচটি বালুবাহী ট্রলার আটক করা হয়। এর মধ্যে তিনটি ট্রলারের লোকজন আর কখনো রাতে চালাবে না মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্য দুটি ট্রলারের কোনো কাগজপত্র না থাকায় নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।