শীতলক্ষ্যায় পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বালুবোঝাই নৌকা থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে ইসমাইল হোসেন (২৭) নামের এক নৌশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেন। ইসমাইল সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সোহালীর খাস কাহালিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ময়মনসিংহের ভালুকা থেকে নৌকায় করে বালু নিয়ে কাপাসিয়ায় আসার সময় গত শুক্রবার রাত আটটার দিকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান ইসমাইল। নৌকার অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন ইসমাইলকে খুঁজে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল সকালে নদীতে তল্লাশি চালিয়ে ইসমাইলের লাশ উদ্ধার করেন।