শীতলক্ষ্যায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের কুমুদিনী বাগান এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাত (৩৫) পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর পরনে শুধু কালো রঙের প্যান্ট ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর লাশ শীতলক্ষ্যায় ফেলে গেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে মামলা হয়েছে।